নিয়ম কানুন

নিয়ম কানুন

১। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে মাদ্রাসায় নির্ধারিত পোশাক-পরিচ্ছদ,ব্যাজ ইত্যাতি পরিধান করে নিয়মিত মাদ্রাসায় আসতে হবে।

২। কোন প্রকার অশালীন সাজ-সজ্জা ও পোষাক পরিধান করে মাদ্রাসায় যাবে না।

৩। কোন শিক্ষার্থী নির্ধারিত পোশাক-পরিচ্ছ ছাড়া মাদ্রাসায় এলে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

৪। মাদ্রাসায় পরীক্ষায় অসদুপায় অবলম্বন,মাদ্রাসার স্থাবর-অস্থাবর সম্পত্তি বিনষ্টকরণ ইত্যাদি কারণে কোন অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।

৫। পরীক্ষার হলে বই-খাতা,অতিরিক্ত কাগজ,মোবাইল ফোন ইত্যাদি নিয়ে প্রবেশ করা নিষেধ।

৬। মাদ্রাসা থেকে মাদ্রাসার মনোগ্রাম সম্বলিত খাতা-পত্র ক্রয় করতে হবে।মাদ্রাসার মনোগ্রাম ব্যতীত কোন খাতা ব্যবহার করা যাবে না।

৭। মাদ্রাসার পক্ষ থেকে কোন টিফিন দেয়া হয় না, সে কারণে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কোন টিফিন চার্জও নেয়া হয় না। মাদ্রাসার ক্যান্টিন থেকে ছাত্র-ছাত্রীরা নিজ নিজ প্রয়োজনমত টিফিন ক্রয় করতে পারে।

৮। টিফিনের জন্য ৩০ মিনিট করে সময় দেয়া হয়।

৯। কোন ছাত্র-ছাত্রীকে টিফিনের জন্য বাড়ীতে যেতে দেওয়া হয় না।

১০। চলতি মাসের ৫তারিখে ভিতর মাদ্রাসার বেতন পরিশোধ করতে হবে।

১১। মাদ্রাসায় অভিভাবক সমাবেশে প্রত্যেক অভিভাবক কে সমাবেশে অংশ গ্রহন করতে হবে।

১২।প্রতিদিনের ক্লাসের পাঠদান শিক্ষার্থী থেকে বুঝে নিতে হবে, যদি শিক্ষার্থী ক্লাসের পাঠদান বুঝাতে অক্ষম হয় তাহলে মাদ্রাসার নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করে ক্লাসের পাঠ বুঝে নিতে হবে।

Chat