হাবিলদার বাসা নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় স্বাগতম🌹
আলহামদুলিল্লাহ, কুরআন ও সুন্নাহর আলোকে দ্বীনি শিক্ষা বিস্তারের লক্ষ্যে আমাদের মাদ্রাসায় নূরানী, নাজেরা ও হিফজ বিভাগে মানসম্মত শিক্ষা প্রদান করা হয়। অভিজ্ঞ শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের কুরআন তিলাওয়াত, হিফজ, তাজবীদ, নামাজ, দোয়া ও ইসলামী আদব-কায়দা শেখানো হয়। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে, যে নিজে কুরআন শেখে এবং অন্যকে শেখায়।”